ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

ডাক্তার আব্দুর রহমান পাগলা থানার একজন গর্ব

ডাক্তার আব্দুর রহমান । তিনি একজন দক্ষ চিকিৎসক ছিলেন। এই মহান চিকিৎসক ময়মনসিংহ গফরগাঁও উপজেলার পাগলা থানা কান্দিপাড়া গ্রামে ১৯০৩ সালে এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন তার বাবার নাম মরহুম মৌলভী আস্কর আলী সরকার মায়ের নাম আলীমুন্নেছা তারা ছিলেন ওই সময় বোর্ড স্কুল পাস একজন সুশিক্ষিত উনি মানুষ ছিলেন মুসলমানরা তখন ছিলেন শিক্ষার অনগ্রসর বা পশ্চাত্পদ এই বিষয়টি তাকে পীড়া দিত তাই তিনি এলাকার মানুষকে শিক্ষার সুযোগ করে দিতে ১৯০৬ সালে নিজ নামে কান্দিপাড়া গ্রামে আস্কর আলী উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত করেন অল্পদিনের মধ্যেই বিদ্যালয়টি ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ বিদ্যালয়ের স্বীকৃতি লাভ করে মৌলভী আস্কর আলী সরকার ছিলেন নারী শিক্ষার অগ্রদূত ১৯৪৭ সালে তিনি মৃত্যুবরণ করেন তখন তার অসমাপ্ত কাজ সমাপ্ত করে তার নাতি কান্দিপাড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আমানুল্লাহ সরকার যখন নারীদের ঘর থেকে বের হওয়ার সুযোগ ছিল সীমিত বলা যায় ঘরবন্দী যখন আশেপাশে ১৫থেকে ২০ কিলোমিটার মধ্যে কোন নারী শিক্ষাপ্রতিষ্ঠান ছিল না নারী শিক্ষার জাগরণে , এ কে এম আমানুল্লাহ নিজে উদ্যোগ নিয়ে তার দাদির নামে ১৯৬৫ সালে কান্দিপাড়া আলীমুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন  । তিনি উক্ত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এছাড়া প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন, মরহুম আব্দুস সাত্তার, আবুল  হাশেম  ,মো আশরাফ উদ্দিন সরকার সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ 


মৌলভী আস্কর আলী সরকার একজন সমাজ সংস্কারক ছিলেন গফরগাঁও থেকে টুক সড়কের উদ্যোক্তা ছিলেন আস্কর আলী সরকার তার ওই ঔরসজাত সন্তান আব্দুর রহমান ১৯২০ সালে আস্কর আলী উচ্চ বিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে এফ এ পাস করেন ।ইন্টারমিডিয়েট ভর্তি হন কলকাতা প্রেসিডেন্সি কলেজে প্রেসিডেন্সি কলেজ থেকে ১৯২৩ সালে পাস করে তিনি মেডিকেল কলেজে ভর্তি হন এমবিএস পাস করেন তারপর তিনি ময়মনসিংহ চলে আসেন পরে ১৯৩৫ সালে ময়মনসিংহ হেলথ অফিসার হিসেবে যোগদান করেন  ।ময়মনসিংহ তিনি হেলথ অফিসার হিসেবে পরিচিত ছিলেন তিনি ১৯৬৯ সালে তিনি নিজের নামে কান্দিপাড়া আব্দুর রহমান ডিগ্রী কলেজ প্রতিষ্ঠা করেন এছাড়াও তিনি এলাকার ধর্মীয় প্রতিষ্ঠান সামাজিক সংগঠনের প্রতিষ্ঠিত বিভিন্ন উন্নয়নের বলিষ্ঠ ভূমিকা পালন করে। মহান ব্যক্তি ১৯৬২ সালে তৎকালীন পাকিস্তান গণপরিষদের সদস্য নির্বাচিত হন । এই কর্মবীর মহান শিক্ষানুরাগী ডাক্তার আব্দুর রহমান ১৯৮১ সালে ৬ অক্টোবর ইন্তেকাল করেন কান্দিপাড়া  মসজিদসংলগ্ন তাকে সমাহিত করা হয় ।

ads
ads
ads

Our Facebook Page

↑